প্রধান উপদেষ্টা সঙ্গে সংলাপে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

০৫ অক্টোবর ২০২৪, ০৩:১০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীগের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় এ সংলাপ শুরু হয়।

ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ।

জানা গেছে, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে গঠিত ছয় কমিশনের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
 
বিএনপির জ্যেষ্ঠ্য নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ। এ বিষয়টিই তুলে ধরা হবে সংলাপে।

আরও পড়ুন: এবার পরীক্ষার প্রশ্নে কোটা আন্দোলন ও ১ দফা প্রসঙ্গ

এর আগে গত ২৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক বাম জোট ও এবি পার্টির সঙ্গে আজ সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। প্রত্যেক দলের জন্য ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
সন্ধ্যার মধ্যে যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence