দিনভর সারা দেশে বৃষ্টি হতে পারে কি?

০৫ অক্টোবর ২০২৪, ০৯:২০ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে

সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে © সংগৃহীত

সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ শনিবারও দিনভর সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৪ অক্টোবর) রাতে দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের বেশ কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: ঢাকাসহ দেশের ১৮ জেলায় ঝড়ের আশঙ্কা

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংস্থাটি আরও বলছে, আগামী রোববার থেকে ঢাকা, রংপুর ও উপকূলীয় জেলায় বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে এদিন রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার দিনভর ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ ২১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬