চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী জাহাজে আগুন, নিহত ১

০৫ অক্টোবর ২০২৪, ০৭:১১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী জাহাজে আগুন © সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার সৌরভে বিস্ফোরণের ঘটনায় সাদেক নামে এক নাবিক নিহত এবং এক ক্রু নিখোঁজ আছেন। এছাড়া জাহাজটি থেকে ৪৮ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন, জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়েছে। পুরো জাহাজে বাজতে থাকে ইমার্জেন্সি সাইরেন। জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন নাবিকরা। উদ্ধার সহায়তা চেয়ে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন।

উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে আসে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার করেন, জাহাজের ৪৮ নাবিককে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিক মারা যান।

কোস্টগার্ড কমান্ডার আরিফুল ইসলাম জানিয়েছেন, নৌবাহিনী এবং কোস্টগার্ড সদস্যদের যৌথ চেষ্টায় রাত ২টা ৩৫ মিনিটের দকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে জাহাজে থাকা ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় আগুন লাগার কোনো নির্দিষ্ট কারণ তিনি বলতে পারেননি। তবে জাহাজ থেকে কোনো তেল সমুদ্রে ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানান তিনি।
 
গত ৩০ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতিতেও ভয়াবহ বিস্ফোরণের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটে। জাহাজের সামনের দিকের পেইন্ট স্টোর রুম থেকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনার সময় জাহাজটিতে নাবিক, ডেক ক্যাডেট, ওয়ার্কশপের কর্মচারীসহ ৪০ জন ছিলেন। পরে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence