এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সারজিস

০৪ অক্টোবর ২০২৪, ১২:০২ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
সমন্বয়ক সারজিস আলম

সমন্বয়ক সারজিস আলম © ফাইল ফটো

হাসনাত আব্দুল্লাহর পর এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন।

পোস্টে তিনি লিখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’

এর আগে দুপুরে নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনিও একই ধরনের লেখা ফেসবুকে পোস্ট করে রাষ্ট্রপতির অপসারণ দাবি করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬