অক্টোবরে আসছে ঘূর্ণিঝড়, রয়েছে বন্যার আশঙ্কা

০২ অক্টোবর ২০২৪, ০৮:২০ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৩ PM
অক্টোবরে আসছে ঘূর্ণিঝড়, রয়েছে বন্যার আশঙ্কা

অক্টোবরে আসছে ঘূর্ণিঝড়, রয়েছে বন্যার আশঙ্কা

গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসে (অক্টোবর) বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা রয়েছে।

সেইসঙ্গে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির কারণে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

মঙ্গলবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এই পূর্বাভাস দেয়া হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু-চারদিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারাদেশে তিন-পাঁচদিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে।

অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ইন-হাউস কোচিং করতে হবে এসএসসি পরীক্ষার্থীদের, সম্মানী থাকবে…
  • ২৪ জুন ২০২৬
সেশনজটসহ নানা ভোগান্তির প্রতিবাদে রাবির নৃবিজ্ঞান বিভাগে তা…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৫ বসতঘর
  • ২৪ জুন ২০২৬
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানম…
  • ২৪ জুন ২০২৬
বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬