বাগেরহাটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে আটক ৪

২৪ জুন ২০২৬, ১২:২৩ PM
আটক চারজন

আটক চারজন © সংগৃহীত

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চেষ্টাকালে কেক ও দলীয় পতাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ‍জুন) রাত আটটার দিকে সরকার মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ছাত্রলীগের পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদ্রাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) ও শহরতলির আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোথাও কোন বিশৃঙ্খলা ও কোনো ধরনের অনুষ্ঠান না করতে পারে, সে জন্য কয়েক দিন ধরে পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। সেই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের আগে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, একটি আওয়ামী লীগের দলীয় পতাকা ও একটি ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬