ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ রুলে আহত-নিহতের পরিবারকে পুর্নবাসনের কথা বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গায়েবি মামলা দায়ের করায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় কমিশন গঠন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া গায়েবি মামলার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘হাত নেই মেনে নিতে হবে—যা স্বপ্ন দেখতাম, তা তো আর সম্ভব না’
 
এদিন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খোন্দকার এ রিট করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬