‘রূপান্তর’ নির্মাতা রাফাত মধ্যরাতে আটক

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৬ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
রাফাত মজুমদার রিংকু

রাফাত মজুমদার রিংকু © সংগৃহীত

টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজ নির্মাণের জন্য দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন তরুণ ও প্রতিভাবান নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করেছে পুলিশ।

তাকে আটক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম।

রিংকুর আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারো ক্ষতির কারণ হতে পারে না।’

এ অভিনেতার ভাষ্য, ‘নির্মাতা রিংকুকে যারা চেনেন বা জানেন, তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কী কারণে মধ্যরাতে আটক করা হয়েছে, তা এখনো জানা যায়নি।’

পোস্টের শেষে খায়রুল বলেন, ‘যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে, তাহলে এই পরিবর্তিত সময়ে সবার উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।’

প্রসঙ্গত, রাফাত মজুমদার নির্মিত কাজগুলো সাধারণত নতুন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে।

তিনি বিভিন্ন ধরনের নাটক নির্মাণ করে থাকেন, যেমন রোম্যান্স, থ্রিলার এবং সামাজিক সমস্যানির্ভর গল্প। তার নির্মাণে ক্যামেরার কাজ, পরিচালনা এবং গল্পের গভীরতা বেশ প্রশংসিত।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬