ঢাকা কলেজের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

ঢাকা কলেজের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মেসকাত হোসেন তনয় এবং সহ-সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস এর সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিগের কথা জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মেসকাত হোসেন তনয় এবং সহ-সাধারণ সম্পাদক সজীব বিশ্বাস এর সকল সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

এদিকে, হল প্রভোস্টকে হেনস্তার অভিযোগে ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানায়। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন: হল প্রভোস্টকে হেনস্তার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার 

উল্লেখ্য নেতাকর্মীদের সিট না দেয়ায় হল প্রভোস্টকে ডেকে নিয়ে হেনস্তা করে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনার মুখে সংগঠনটি। রবিবার (২২ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে সাউথ হলের প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদের সঙ্গে এই হেনস্তার ঘটনাটি ঘটেছে।

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬