পথচারীকে চাপা দিয়ে এক কিলোমিটার টেনে নিয়ে গেল বাস, অতঃপর..

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM

© সংগৃহীত

গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস পথচারী নারীকে চাপা দেয়। এরপর বাসের পেছনে আটকে যায় পথচারী। আটকে থাকা অবস্থায় বাসটি প্রায় এক কিলোমিটার যায়। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিকে থামিয়ে আগুন ধরিয়ে দেন।

আজ সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় বাসচাপায় আরও এক পথচারী আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ও আহত দুজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় লবঙ্গ রেস্টুরেন্টের সামনে উজানভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে চাপা দেয়। চাপা দেওয়ার পর একজন নারী বাসের পেছনে আটকে যায়। আটকে যাওয়া নারীকে বাসটি প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে নিয়ে যায়। পরে লোকজন ধাওয়া করে বড়বাড়ী এলাকার কাছে বাসটি আটক করে। তাঁরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এ সময়ে উত্তেজিত জনতা বাসটি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এ ছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ: বাস
নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানি, আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে য…
  • ১৩ অক্টোবর ২০২৬
রমনা কালী মন্দিরসহ ৩ মন্দিরের স্বর্ণচুরিতে একই চক্র, দম্পতি…
  • ১৩ অক্টোবর ২০২৬
পরাজিত শক্তির বিপুল কালো টাকা, দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্…
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে এসপি মাসুদ
  • ১৩ অক্টোবর ২০২৬
আতালের আক্ষেপ, আফগানিস্তানের প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৩ অক্টোবর ২০২৬