বিকালে বাসায় ফিরবেন খালেদা জিয়া

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসভবন ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তার হাসপাতাল থেকে বাসভবনে ফেরা কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা করার কথা রয়েছে।

গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তাকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছে।

২০২৩ সালে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। এরপর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ওই বছরের ২৭ অক্টোবর তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে টানা চিকিৎসা নিতে হয়েছিল। গত ২৫ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বাসানো হয়।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬