ভায়াডাক্টের স্প্রিং সরে গেছে মেট্রোরেলের

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ভায়াডাক্টের স্প্রিং সরে গেছে মেট্রোরেলের

ভায়াডাক্টের স্প্রিং সরে গেছে মেট্রোরেলের © সংগৃহীত

মেট্রোরেলের ভায়াডাক্টের একটি অংশে স্প্রিং সরে যাওয়ার ঘটনায় আংশিক রুটে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। স্প্রিং সরে যাওয়ায় ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে। ফলে মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

মেট্রোরেলের একটি সূত্র জানায়, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, পিলারের ওপরে ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেস ওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেন্টিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য বিষয়টি সমাধান করে ট্রেন চালানো হবে।

ট্যাগ: ঢাকা
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬