ভারতে কোন স্ট্যাটাসে আছেন শেখ হাসিনা জানতে চায়নি বাংলাদেশ

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
মো. তৌ‌হিদ হো‌সে‌ন

মো. তৌ‌হিদ হো‌সে‌ন © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রায় দেড় মাস হতে চলল। তবে শেখ হাসিনা কোন স্ট্যাটাস নিয়ে ভারতে অবস্থান করছেন তা এখন পর্যন্ত দেশটির কাছে জানতে চায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌ন। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওএম মিশন প্রধানের বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছেন, তা আনুষ্ঠানিকভাবে এখনো জানতে চায়নি সরকার। ৪৫ দিন পার হওয়ার পরও ভারত চাইছে বলেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন।

এ সময় নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনা হতে পারে বলেও জানান তিনি। 

তৌহিদ হোসেন বলেন, নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close