পিএসসিসহ সকল চাকরির পরীক্ষা দ্রুত নেওয়ার তাগিদ সারজিসের

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকারি কর্ম কমিশন পিএসসিসহ অন্যান্য সব চাকরির নিয়োগ পরীক্ষা অতি দ্রুত সময়ে কার্যকর করতে হবে। একটা চাকরি মানে একটা পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ পথচলা। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফেসবুকের এক স্ট্যাটাসে সারজিস আলম এসব কথা বলেন।

তাঁর ওই স্ট্যাটাসে একজন লেখেন, ‘প্রাইমারি শিক্ষক নিয়োগের ৩য় ধাপের চূড়ান্ত ফলাফল আটকে আছে আজ ৪ মাস ধরে, যেখানে ১ম ও ২য় ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে অনেক আগেই, এখন তো দেশের পরিস্থিতি স্বাভাবিক দয়া করে আমাদের রেজাল্টের ব্যবস্থা করে দিন প্লিজ! অনেকেই বয়স শেষের পথে।’

আরেকজন মন্তব্য করেন, উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়োগ ১২ বছর বন্ধ অনেক পদ খালি পড়ে আছে।

উল্লেখ্য, আওয়মী সরকার পতনের পর থেকে পিএসসিতে সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ আছে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া। এসব পরীক্ষা স্থগিত করে অনিবার্য কারণ উল্লেখ করেছে পিএসসি।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬