নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
বিএনপির সমাবেশ

বিএনপির সমাবেশ © সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে নয়াপল্টন এলাকা। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন। এছাড়া জ্যেষ্ঠ নেতারাও বক্তব্য দেবেন।

পল্টন ছাড়াও বিজয়নগর, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থায় আছে এলিট ফোর্স র‌্যাবের সদস্যরাও।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬