২৬ সেপ্টেম্বর কী ঘটবে?

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
হামস্টার কমব্যাট

হামস্টার কমব্যাট © সংগৃহীত

২৬ সেপ্টেম্বর কী ঘটবে? এই প্রশ্নে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স (টুইটার), টিকটক ও ইউটিউবে। কারও কারও পোস্টে সরল জিজ্ঞাসা ‘কী হবে ওইদিন?’ নেটিজেনরা প্রশ্নটির উত্তর বিভিন্ন রকমের দিচ্ছেন। কেউ কেউ বলছেন, ‘২৬ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন?’ আবার কেউ কেউ বলছেন, এদিন অনেকের ভাগ্য খুলে যাচ্ছে, কোটিপতি হচ্ছেন অনেক মানুষ। 

এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায়, টেলিগ্রামভিত্তিক একটি গেম নিয়ে আলাপ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। সেটি টেলিগ্রামভিত্তিক গেম ‘হামস্টার কমব্যাট’। গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে গেমস কারেন্সি ‘কয়েন, কি ইত্যাদি’ অর্জন করা যায়। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।

ফেসবুক, এক্স (টুইটার) ও ইউটিউবে অনেকেই এই গেমটির ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। অনেকে বলছেন, টেলিগ্রামভিত্তিক এমন অ্যাপ অনেক আছে যেগুলো তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দেয়। 

অনেকে এর বিরোধিতা করে বলছেন, মানুষ এত সহজে কোটিপতি হয়ে গেলে কাজ করার দরকার কী। এটা একটি গুজব। তাদের যুক্তি, ‘হামস্টার কমব্যাট’ তাদের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি ১ ডলার করেও দেয় তবে ৩০০ মিলিয়ন দিতে হবে। আদৌ ‘হামস্টার কমব্যাট’ এই বিপুল অর্থ দিতে পারবে?

হামস্টার কমব্যাটের গেমাররা ‘২৬ সেপ্টেম্বরের’ বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন। বিষয়টি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড করছে, তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন, কী হবে ২৬ তারিখ? তবে অন্তত এটুকু নিশ্চিতভাবে বলাই যায়, ২৬ সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ট্যাগ: জাতীয়
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬
সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আনোয়ারায় ছাত্রদলের বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল: পরিবহ…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬
ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ২২ এপ্রিল ২০২৬
শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬