বাংলাদেশে বিনিয়োগ করবে জার্মানি

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
জার্মান রাষ্ট্রদূত আচিম ত্রোস্টারের সঙ্গে বৈঠক করছেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

জার্মান রাষ্ট্রদূত আচিম ত্রোস্টারের সঙ্গে বৈঠক করছেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। © সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচিবালয়ে জার্মান রাষ্ট্রদূত আচিম ত্রোস্টারের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, জার্মানি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

উপদেষ্টা বলেন, দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে জার্মানি। চলতি অর্থবছরে মিলবে ১৫ মিলিয়ন ইউরো। মোট অর্থ ১০ বছরে দেবে দেশটি।

তিনি বলেন, এই সহযোগিতায় ক্ষুদ্র জাতিগত সংখ্যালঘু, নারী এবং যুবকদেরও সম্পৃক্ত করা হবে, যা বহু-স্টেকহোল্ডার পদ্ধতিকে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জলবায়ু চ্যালেঞ্জ এবং টেকসই বন ব্যবস্থাপনার গুরুত্ব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে।

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সমর্থনে জার্মানির প্রতিশ্রুতি ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, পরিবেশ রক্ষায় সরকারের প্রচেষ্টা প্রশংসনীয়। নবায়নযোগ্য জ্বালানিতে জার্মানির বেশ দক্ষতা রয়েছে। বাংলাদেশের সবুজ জ্বালানি উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে।

বৈঠকে উভয় পক্ষ নদী পরিষ্কার, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় টেকসই উন্নয়ন প্রকল্প, সবুজ প্রযুক্তি গ্রহণ, পরিবেশ ও জলবায়ু-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগ: বিনিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close