জামিন পেলেও কারামুক্ত হচ্ছেন না সাবেক বিচারপতি মানিক

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
সাবেক বিচারপতি মানিক

সাবেক বিচারপতি মানিক © সংগৃহীত

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার মামলায় জামিন পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিলেট আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে সাবেক বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হলে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ সকাল ১০টার দিকে এই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

“কিন্তু বিচারপতি মানিকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা আছে। তাই এই মামলায় জামিন পেলেও তিনি জেল থেকে ছাড়া পাবেন না,” বলেন মি. আলম।

গত ২৩শে অগাস্ট ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিচারপতি মানিককে আটক করেছিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

সে প্রসঙ্গ ধরে জামশেদ আলম বলেন, “তাকে তখন ৫৪ ধারায় আদালতে নিয়ে আসা হয়েছিলো…আর সীমান্তের এটা জামিনযোগ্য অপরাধের মামলা।”

সূত্র : বিবিসি বাংলা

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
হেলমেট ও ফিটনেস সনদ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ০৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় খুদে উদ্ভাবকদের মেধা ও সৃজনশীলতার…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
close