জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক © সংগৃহীত

আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জামিনে মুক্ত হয়েছেন। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় সিলেটের কানাইঘাট থানায় হওয়া মামলায় জামিন পেয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তাঁর জামিন মঞ্জুর করেন। সিলেট আদালতের কোট ইনসপেকআটর জমসেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ঢাকায় আরও মামলা থাকায় সাবেক বিচারপতি মানিককে এখনই মুক্তি দেওয়া হবে না। তাকে ঢাকায় আনা হবে।

রোববার (২৫ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। পাসপোর্ট ও ভিসা ব্যতীত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে এই মামলা করা হয়।

এর আগে ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন ২৪ আগস্ট  সকালে তাঁকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে কিল-ঘুষি দেয়। আঘাতে তাঁর অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জরুরি অস্ত্রোপচার করা হয়। গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগ: জাতীয়
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ৯
  • ২২ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে ১১ বিশেষ নির্দেশনা বোর্ডের 
  • ২২ এপ্রিল ২০২৬
বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬