সামাজিক মাধ্যম ব্যবহার করে অস্থিরতার অভিযোগে ২ পুলিশ সদস্য গ্রেপ্তার 

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
পুলিশ

পুলিশ © লোগো

সম্প্রীতি সামাজিক মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন—নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উসকানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি (১) নায়েক সজিব সরকার ও (২) কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরো কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬