তিতাস গ্যাসের পরিচালকের পদ থেকে নাম প্রত্যাহার করে নিলেন মানবজমিন সম্পাদক

১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
মতিউর রহমান চৌধুরী

মতিউর রহমান চৌধুরী © সংগৃহীত

তিতাস গ্যাস পরিচালনা পর্ষদের পরিচালকের পদ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। গতকাল রোববার তাকে এ পদে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বরাবর চিঠিতে তিতাসের পরিচালনা পর্ষদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানান মতিউর রহমান চৌধুরী। 

তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তি অনেক সম্মানের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমার পক্ষে এ দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমি পদত্যাগ নয়, নাম প্রত্যাহার করে নিচ্ছি। চিঠিতে তিনি উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ: তিতাস
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
ভেস্তে গেল গণভোট নিয়ে জাকসুর সেই সেমিনার
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬