আন্দোলনে নিহতদের মাসিক ভাতা দেওয়ার দাবি জামায়াতের

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
সম্মেলনে অতিথিবৃন্দ

সম্মেলনে অতিথিবৃন্দ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে মাসিক ভাতা ও সম্মানি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে জেলার ইউনিয়ন আমীর ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে। তারা সংস্কারের জন্য সময় চেয়েছে। তবে সময়টা যেন খুব বেশি না হয়ে যায়। প্রশাসনের যত জায়গায় সংস্কার প্রয়োজন দ্রুত সেটি সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলায় নিহত ৮টি পরিবারের সদস্যদের মাঝে নগদ অনুদান তুলে দেওয়া হয় জামায়াতের পক্ষ থেকে।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আ. জ. ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক মো. সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার ও ইসলামী ছাত্র শিবির মুন্সিগঞ্জের সভাপতি মুজাহিদুল ইসলাম।

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬