৫০ জনের ৪৮ জনই আসছেন তদবির নিয়ে: আসিফ

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

তদবিরে বিরক্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তিনি। এতে বিরক্তির পাশাপাশি ক্ষোভও ঝেড়েছেন আসিফ।

আসিফ লিখেছেন, ‌‌দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে। আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের উর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।
 
আসিফ আরও লিখেছেন, দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কীভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬