নারীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন স্ত্রী-সন্তান

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অসামাজিক কার্যকলাপের সময় আটক আব্দুল কাইয়ুম

অসামাজিক কার্যকলাপের সময় আটক আব্দুল কাইয়ুম © সংগৃহীত

নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ আব্দুল কাইয়ুম (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন তার স্ত্রী-সন্তান।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকার পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় উজ্জল মিয়া (৩০) ও এক নারীকে (৩০) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আব্দুল কাইয়ুম ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। 

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আব্দুল কাইয়ুম একটি বহুতল ভবনে বসবাস করেন। ওই ভবনের চারতলায় তার স্ত্রী-সন্তান বসবাস করেন, আর নিচতলায় বসবাস করেন কাইয়ুম। নিচতলায় এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের সময় কাইয়ুমকে আটক করেন তার স্ত্রী ও সন্তান।

এ ছাড়া উজ্জ্বল নামে এক যুবককে আটক করা হয় ওই কক্ষ থেকে। তাদের আটক করে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে থানায় নিয়ে যায় তাদের।

তিনি আরও জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাইয়ুম এর আগেও আখাউড়া হোটেলে নারীসহ আটক হয়েছিলেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence