‘ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হলেই ব্যবস্থা’

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
উপদেষ্টা ফারুক-ই-আজম

উপদেষ্টা ফারুক-ই-আজম © সংগৃহীত

ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘কেউ মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা ভোগ করেন কিংবা সন্তানরা চাকরি নিয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আর ভুয়া সার্টিফিকেটধারীরা জাতির সঙ্গে প্রতারণা করছেন।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে সেসব তালিকা হবে, তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কি না তা নিরূপণ হবে। সেই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধা কি না, তা-ও রিভিউ হবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে বিষয়টিও দেখা হবে।’

দুপুরে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনা নারদিয়া সিম্পসন।

আলোচনার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি এবং সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে জানার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারদিয়া সিম্পসন। এখনও তারা বেশ কিছু এনজিওর মাধ্যমে সহযোগিতা করছেন।’

আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় সভায় সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে বলেও জানিয়েছেন ফারুক ই আজম।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬