বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM

© সংগৃহীত

স্থল নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিন ধরেই সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল থেকে রাজধানী ঢাকায় অনবরত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ রোববারও (১৫ সেপ্টেম্বর) বৃষ্টি ঝরবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সোমবার থেকে বৃষ্টি কমে আসবে। সেইসঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাবে।

নিম্নচাপের ধীর গতির প্রভাবে শনিবার ঢাকায় দিনভর বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভারি বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল। এ অবস্থায় আজও (রোববার) বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকাসহ সারা দেশে আজও বৃষ্টি থাকবে। সোমবার থেকে কমতে পারে। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।

এদিকে, রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ২২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আশঙ্কা দিল আবহাওয়া অফিস

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬
  • ২১ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের পরের দুদিন রোজা রাখা যাবে?
  • ২১ মার্চ ২০২৬
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence