রায়েরবাজারে পড়েছিল দুটি পিস্তল, ৩০০ রাউন্ড গুলি

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
উদ্ধার হওয়া পিস্তল ও গুলি

উদ্ধার হওয়া পিস্তল ও গুলি © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল ও ৩০০ রাউন্ডের বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেছে র‍্যাব-২। শনিবার (১৪ সেপ্টেম্বর) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পিস্তল ও ৩০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করে।

শিহাব করিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬