আবারও খুলে দেয়া হল কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
 জলকপাট

জলকপাট © সংগৃহীত

বৃষ্টি ও উজান হতে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বাড়তে শুরু করেছে। বিদ্যুৎকেন্দ্রের স্পিল ওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জলকপাট আবারও খুলে দেওয়া হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ১০৮.৫৫ ফুট মীন সি লেভেল।

পানি বিপদসীমায় থাকায় জলকপাটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে পড়ছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট সকাল ৮টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেয় কর্তৃপক্ষ। পানি কমে আসায় গত ৯ সেপ্টেম্বর ১৬টি জলকপাট বন্ধ করে দেয় পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

ট্যাগ: বন্যা
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close