এক দফা দাবিতে ঢামেকে নার্সদের মানববন্ধন

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের জেরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানববন্ধন করেছেন নার্সরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালের দিকে ঢামেকের সামনে তারা মানববন্ধন করেন। এ সময় তারা কর্মবিরতিরও হুমকি দেন।

সমাবেশে বক্তারা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। তাদের দাবি হচ্ছে- নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে।

আন্দোলনকারীরা জানান, পূর্বে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। তারা আরও বলেন, আগামীকাল ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মাকসুরা নূর নার্সদের পেশাকে হেয় করে বক্তব্য দেন। যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নার্সদের ২য় শ্রেণির পদমর্যাদা প্রদানকে ‌‘ভুল’ বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে নার্স সমাজ ক্ষোভে ফেটে পড়ে, যা ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলনে রূপ নেয়।

সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬