সৌদিতে বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
ই-পাসপোর্ট

ই-পাসপোর্ট © সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদিপ্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ কার্যক্রম চালু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই কার্যক্রম চালু হয়।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে যাওয়া সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন বলেন, আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে।

পরে কারিগরি দল ই-পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-পাসপোর্ট সেবাদানের জন্য ইতিমধ্যে দূতাবাসে ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়া দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। ই-পাসপোর্টের পাশাপাশি, ইলেকট্রনিক ট্রাভেল পারমিট সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে।

এ ছাড়া ই-পাসপোর্ট সম্পর্কে কারও কোনও জিজ্ঞাসা থাকলে দূতাবাসের টোল ফ্রি নম্বরে অথবা দূতাবাসে এসে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগ করা যাবে বলেও জানানো হয়েছে।

ইসরায়েলি হামলায় ইরানের পাঁচ শিক্ষার্থী নিহত
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ক্যাম্পাসজুড়ে মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
‘বাংলাদেশের প্রথম একাদশে থাকার যোগ্য সাকিব’
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
নিরাপত্তা মানছে না কিছু গ্যাস ও পেট্রোলপাম্প
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে ১ জন নিহত 
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • ২৮ ফেব্রুয়ারি ২০২৬