দেশের ৯ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
৯ অঞ্চলে ঝড়ের আভাস

৯ অঞ্চলে ঝড়ের আভাস © সংগৃহীত

দেশের ৯টি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আরও ৬টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়, রোববার দুপুর ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সময়ের মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জবির বৈশাখ উদ্‌যাপনে অংশ নিচ্ছে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানও
  • ০৭ এপ্রিল ২০২৬
৩১ বছরে পা দিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাইক কাণ্ডে সাময়িকভাবে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
close