যাত্রবাড়ীতে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
যাত্রবাড়ীতে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

যাত্রবাড়ীতে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার জনপদ মোড়ে ডিউটি করার সময় আশরাফ আলী (৪৭) নামে এক পুলিশ কনস্টেবলকে ধরাল অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম বলেন, যাত্রাবাড়ী জনপদ মোড়ে ডিউটি করার সময় ট্রাফিক পুলিশ সদস্য আশরাফ আলীকে পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছে। ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছেন।

ট্যাগ: পুলিশ
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬