দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাদের বহনকারী ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট আরব আমিরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২৬ জন বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের ডেপুটি ডিরেক্টর মো. শরিফুল ইসলাম।

এ নিয়ে দুই দফায় আমিরাত থেকে ৪০ জন দেশে ফিরলেন। বাকি রইলেন ১৭ জন। প্রথম ধাপে ১৪ বাংলাদেশি গত ৭ সেপ্টেম্বর দেশে ফিরেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এ ঘটনায় ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারো ১০ বছর, কারো ১১ বছর, এমনকি কারো কারো যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা সুবিধাও বন্ধ করে দেশটি।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা  ড. ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফোনে বিষয়টি জানালে তিনি ক্ষমা করে দেন।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬