এ চিঠি চাটুকারিতার মধ্যে পড়ে, অপমান আমার প্রাপ্য: জয়

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM

© সংগৃহীত

পূর্বাচলে প্লট চেয়ে চিঠিতে শেখ হাসিনাকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা’ সম্বোধন করায় সমালোচিত হচ্ছেন অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ২০১৪ সালে তার লেখা সে চিঠি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি।

সামাজিক মাধ্যমে এই চিঠির ছবি ছড়িয়ে পড়ার পর সমালোচনায় পড়েছেন জয়। এমন পরিস্থিতিতে ‘ভুল স্বীকার’ করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন জয়।

সেখানে লিখেছেন, ‘আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩ এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্তা করছেন।’

এরপরই নিজের ভুল স্বীকার করে জয় যোগ করেন, ‘অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভাল থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।’

উল্লেখ্য, ২০০৭ সালে গোধূলি লগ্নে নাটক দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় শাহরিয়ার নাজিম জয়ের। এ ছাড়া তিনি এটিএন বাংলার সেলিব্রিটি টকশো ‘সেন্স অফ হিউমার’, এশিয়ান টিভির ‘কমনসেন্স’ এবং একুশে টেলিভিশনের ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close