ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM

© ফাইল ছবি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অর্জিত বিজয় সুসংহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য ঐক্য অটুট রাখতে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র-জনতার একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি, আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে পরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করার একটা চক্রান্ত চলছে। সেটাকে আবার আমাদের রুখে দিতে হবে।’ 

এ সময় পরিবর্তিত পরিস্থিতিতে সৃষ্ট সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমি অনুরোধ করব সকলকে-কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি।’ 

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড। 

ট্যাগ: বিএনপি
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence