মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফের চালু হচ্ছে

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
মিল্টন সমাদ্দার

মিল্টন সমাদ্দার © সংগৃহীত

মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফের চালু হচ্ছে। অসহায় মানুষকে আশ্রয়ের নামে প্রতারণা সহ নানা অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দার তার প্রতিষ্ঠানকে পুনরায় চালু করার কথা জানিয়েছেন।

সম্প্রতি চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশন নামে নতুন একটি ফেসবুকে পেজের এক ভিডিও বার্তায় তিনি জানান, দীর্ঘ চার মাস বিরতির পর চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম আগামী ১লা অক্টোবর থেকে পুনরায় শুরু করা হবে। যে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার দেশের সর্ববৃহৎ রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী শিশু ও গর্ভবতী পাগলী বোনদের নিরাপদ আশ্রয় কেন্দ্র।

বিগত কয়েকমাস এই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকার কারণ হিসেবে তিনি কিছু দুষ্কৃতিকারীকে দোষারোপ করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে স্থগিত করে রাখার চেষ্টা করেছিল।  সকল ষড়যন্ত্র এবং বাঁধা অতিক্রম করে আগামী ১লা অক্টোবর ২০২৪ইং থেকে পুনরায় কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।

আরও পড়ুন: খোঁজ নিচ্ছেন শহিদদের, খোঁজ নেই আহতদের

মিলটন সমাদ্দার জানায়, তার ব্যক্তিগত আইডি এবং ফেইসবুক পেইজসহ তার অধীনে যতগুলো ফেসবুক পেইজ ছিল সেগুলো হ্যাক করেছে। পূর্বের ফেসবুক পেইজগুলোতে আমরা আমাদের কার্যক্রমের আপডেট দিতে পারছি না। আমাদের টেকনিক্যাল টিম আমাদের সবগুলো ফেসবুক আইডি ও পেইজ ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের পূর্বের পেইজগুলো এক্সেস পেয়ে যাবো ইনশা আল্লাহ।

গত ১০ বছর যাবৎ রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসহায়, পরিবার থেকে নিপীড়িত মানুষের নিরাপদ আশ্রয় প্রদানসহ চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন করে আসছিল। সকলের সহযোগিতায় আবারো প্রতিষ্ঠানকে অনন্য  উচ্চতায় নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬