বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
মিজানুর রহমান মিজান

মিজানুর রহমান মিজান © সংগৃহীত

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিজানকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজান গকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান রাত ৮টার দিকে ওই ইউনিয়ন পরিষদ ভবনের সামনে ৬ থেকে ৭ জনের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় বিদ্যুৎ ছিল না। তখন কয়েকজন দুর্বৃত্ত এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিক তথ্যে জানিয়েছেন তারা।

স্থানীয়রা আরও জানান, কয়েক মাস আগেও তাকে হত্যার জন্য হামলা করা হয়েছিল। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, মিজানের লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী
  • ১৪ অক্টোবর ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬