বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই কর্মীকে পেটালেন যুবলীগ কর্মীরা

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
আহত ব্যাক্তি

আহত ব্যাক্তি © সংগৃহীত

আত্মগোপন থেকে ফিরেই বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছেন যুবলীগের কর্মীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) বরিশালের মুলাদীতে সকালের দিকে দক্ষিণ কাজিরচর রেইন্ট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের তিন যুবলীগ কর্মী ওই এলাকার দুজনকে পিটিয়ে আহত করেন।

আহতরা হলেন দক্ষিণ কাজিরচর গ্রামের ফয়জদ্দিন হাওলাদারের ছেলে ইসলামী আন্দোলনের কর্মী কবির হোসেন হাওলাদার এবং কালু বেপারির ছেলে বিএনপি কর্মী ইউনুছ বেপারি।

আহতরা অভিযোগ করেন, ‘একই গ্রামের সাইফুল বেপারি, ইউনুছ বেপারি ও রফিক বেপারি অতর্কিত হামলা চালিয়ে আমাদের আহত করেন। তারা সবাই কাজিরচর ইউনিয়ন যুবলীগের কর্মী এবং গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন বলে জানান আহত ইউনুছ বেপারি।’

গত ৪ আগস্ট চায়ের দোকানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জের ধরে এ হামলা করা হয়েছে বলে দাবি করেছেন আহতরা। এ ঘটনায় রোববার বিকালে কবির হোসেন হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায়  ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মুলাদী থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত কবির হোসেন হাওলাদার জানান, গত ৪ আগস্ট সন্ধ্যায় রেইন্ট্রিতলা এলাকায় একটি চায়ের দোকানে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের গুলি করার বিষয়ে প্রতিবাদ করেন। তখন যুবলীগ কর্মী সাইফুল, ইউনুছ ও রফিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ওই যুবলীগ কর্মীরা এলাকা ছেড়ে চলে যায়। এক মাসের বেশি সময় আত্মগোপনে থাকার পরে স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এলাকায় ফেরেন তারা।

জানা যায়, রবিবার কাজে যাওয়ার সময় কবিরের পথরোধ করে মারধর শুরু করেন যুবলীগ কর্মীরা। ওই সময় ইউনুছ ব্যাপারি তাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে আহতদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

তবে জানতে চাইলে যুবলীগ কর্মী সাইফুল ব্যাপারি বলেন, প্রায় একমাস পর এলাকায় ফেরার পরে কবির হাওলাদার কটূক্তি করায় তার সঙ্গে ভুল বোঝাবুঝি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। হামলা কিংবা তাকে আহত করা হয়নি। মুলাদী থানার ওসি মো. জাকারিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close