ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে সতর্ক বার্তা দিলেন সমন্বয়ক হাসনাত

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে সর্তকবার্তা দিয়েছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভূমি অফিসের কর্মকর্তাদের হুশিয়ারী দিয়ে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে।

ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব।

আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। না-হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে।’

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী
  • ১৪ অক্টোবর ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬