ওএসডি হলেন সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
সায়লা ফারজানা ও তার স্বামী সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম

সায়লা ফারজানা ও তার স্বামী সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম © সংগৃহীত

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সায়লা ফারজানা সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের স্ত্রী। বিসিএস ১৭ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সায়লা ফারজানা বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব। সায়লা ফারজানার স্বামী মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পর পতনের পর সায়লা ফারজানা প্রথম অফিসে যান ১৩ আগস্ট। শেখ হাসিনা সরকারের বিশেষ মদদপুষ্ট প্রভাবশালী এই কর্মকর্তা অফিসে আসলে দীর্ঘদিনের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে তিনি অফিসে আসার কারণ জানতে চান। তাকে আটকে রেখে ক্ষোভও প্রকাশ করতে থাকেন বঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারী। 

সায়লা ফারজানার আটকের খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করে নিজ দফতরে নিয়ে যাওয়ার সময় বঞ্চিতরা তাকে মন্ত্রণালয়ে না আসাতে হুঁশিয়ারি দেন। এরপর তাকে পুলিশি পাহারায় গাড়িতে করে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। ওই দিনের পর তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আর যাননি।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬