প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদের শপথ আজ

১১ আগস্ট ২০২৪, ১০:১১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ © ফাইল ছবি

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শনিবার (১০ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আজ রোববার দুপুরে বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

জানা গেছে, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে বিএ ও এম এ ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম সৈয়দ রেফাত আহমেদের। তিনি ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন।

এর আগে শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি।

রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে।

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের হামলা
  • ০৬ মার্চ ২০২৬
ইরানে বালিকা স্কুলে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী
  • ০৬ মার্চ ২০২৬
সেলস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে এসিআই, আবেদন শেষ ১৫ মার্চ
  • ০৬ মার্চ ২০২৬
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ…
  • ০৬ মার্চ ২০২৬
মাদ্রাসা পড়ুয়া হাদির বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ছবি ভাইরাল
  • ০৬ মার্চ ২০২৬
ফেলোশিপের স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডে, আবেদন শেষ ৩১ …
  • ০৬ মার্চ ২০২৬