নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

১০ আগস্ট ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
সৈয়দ রেফাত আহমেদ

সৈয়দ রেফাত আহমেদ © ফাইল ছবি

নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী শনিবার রাতে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি তাঁকে শপথ পড়াবেন। তিনি সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের স্থলাভিষিক্ত হলেন। সৈয়দ রেফাত আহমেদ প্রখাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে।   

আইন মন্ত্রণালয় থেকে শনিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। 

শনিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতি পদত্যাগ করায় হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence