মন্ত্রণালয়ে অফিস করছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান 

১০ আগস্ট ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
অফিস করছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

অফিস করছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বণ্টনের পর শিল্প মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস করছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (১০ আগস্ট) সকাল ১১ টা ১৫ মিনিটে মন্ত্রণালয়ে আসেন তিনি।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এরপর শিল্প উপদেষ্টা এসেই শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

এর আগে শিল্প উপদেষ্টা আসছেন এটা জানার পর সকাল থেকেই মন্ত্রণালয়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে উপদেষ্টার নাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

এরপর বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। যদিও তিনজন উপদেষ্টা এখনো শপথ নেননি। শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।  

এই সরকারের ১৬ উপদেষ্টার একজন আদিলুর রহমান খান। তিনি একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন।

মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence