পড়াশোনাই হোক আমাদের শিক্ষার্থীদের প্রধান রাজনীতি: আহমাদুল্লাহ

১০ আগস্ট ২০২৪, ০৭:৫৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিমূলক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, পড়াশোনাই হোক আমাদের শিক্ষার্থীদের প্রধান রাজনীতি। 

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে (ছাত্র সংসদ ছাড়া) লেজুড়বৃত্তিমূলক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনে রাজনৈতিক দলগুলোর দস্যুবৃত্তির অবসান হওয়া জরুরি। আমার বিশ্বাস, এটা প্রায় সব অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের প্রাণের দাবি।’ তিনি বলেন, পড়াশোনাই হোক আমাদের শিক্ষার্থীদের প্রধান রাজনীতি। 

এর আগে, গত শনিবার (৩ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে সত্য বলতে গিয়ে জুলুমের শিকার হওয়া ইমামদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ।

এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েও তা ফির‍িয়ে দিয়েছেন ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন তিনি।

পোস্টে শায়খ আহমদুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি। 

আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিরয় আলেম প্রিয় মানুষ ড. আ ফ ম খালেদ হোসেন। মহান আল্লাহ তাঁর কাজ সহজ করে দিন এবং তাঁকে সঠিক পথে পরিচালিত করুন। 

পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
  • ১৪ এপ্রিল ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬
মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, অনুষ্ঠানস্থল ত্যাগ…
  • ১৪ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অফিসার নেবে মিনিস্টার হাই-টেক, পদ ২০, আ…
  • ১৪ এপ্রিল ২০২৬