দিল্লিতে শেখ হাসিনা, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে যে জটিলতা

০৬ আগস্ট ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী © ফাইল ছবি

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় বা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাইবার জন্য কাউকে ভ্রমণ করার অনুমতি দেয় না দেশটির ইমিগ্রেশন আইন। আজ মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এনডিটিভিকে এই তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রিটেনের ইমিগ্রেশনের নীতির কারণে এখনই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে যেতে পারছেন না শেখ হাসিনা।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি যে দেশে নিরাপদে পৌঁছেছেন সেখানেই আশ্রয়ের আবেদন করতে হবে।

আরও পড়ুন: শেখ হাসিনা: গণতন্ত্রের আইকন যেভাবে একনায়ক

তিনি বলেন, যাদের প্রয়োজন তাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্ব করার মতো ইতিহাস রয়েছে। তবে, কাউকে রাজনৈতিক আশ্রয় বা অস্থায়ী আশ্রয় নেওয়ার জন্য যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনও বিধান নেই।

পদত্যাগের পর সোমবার দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি হেলিকপ্টারে ভারতে চলে যান। তদের নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ দিল্লির কাছে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার সঙ্গে দেখা করেন। পরে শেখ হাসিনাকে একটি অজ্ঞাত নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9