প্রাণহানির দায় নিতেই হবে: শিক্ষামন্ত্রী

০৪ আগস্ট ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান © সংগৃহীত

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এরপর শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। পোষ্টে তিনি জানিয়েছেন যারা অপরিনামদর্ষী ঘোষণা দিয়ে এত প্রানহানি করিয়েছেন। দায় কিন্তু নিতেই হবে। 

শুক্রবার দিবাগত শেষরাতে ৫টার দিকে এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী লেখেন, অরাজকতা, হত্যাযজ্ঞ, ধ্বংস, আর ত্রাসের মাধ্যমে দাবী পুরন নয়, নৈরাজ্যের জয় হয়। আমরা কেউ নৈরাজ্য চাইনা। এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক। হত্যা, রাহাজানি, গুপ্ত হত্যার মাধ্যমে, ইস্যুর পিছনে লুকিয়ে থেকে ক্ষমতার স্বপ্ন যারা দেখছেন, অনুরোধ, আপনারা রাজনৈতিক প্রক্রিয়ায় প্রকাশ্যে আসুন।

তিনি আরও লেখেন, দায় কিন্তু নিতেই হবে, যারা অপরিনামদর্ষী ঘোষণা দিয়ে এত প্রানহানি করিয়েছেন। আসুন সংঘাত নয় শান্তি প্রতিষ্ঠা করি, সংঘাতে সংঘাতে আরো মায়ের কোল খালি হবে।

এদিকে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালিয়ে মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়। জানা যায় চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় হামলা চালানো হয়। 

ট্যাগ: জাতীয়
ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬