আজ বন্ধ থাকবে সব ধরনের ট্রেন চলাচল

০৪ আগস্ট ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
আজ বন্ধ থাকবে সব ধরনের ট্রেন চলাচল

আজ বন্ধ থাকবে সব ধরনের ট্রেন চলাচল © সংগৃহীত

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে ‘অনিবার্য কারণবশত’ আজ রোববার (৪ আগস্ট) সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে। 

শনিবার (৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের গণসংযোগের দায়িত্বে থাকা নাহিদ হাসান খান।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আপাতত এক দিনের (আগামীকাল) জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ১৪ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয় গত বৃহস্পতিবার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্যাগ: জাতীয়
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর...
  • ১৭ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬