আমি তারুণ্যের পক্ষে: মিজানুর রহমান আজহারী

০৩ আগস্ট ২০২৪, ১১:২৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী

ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী © ফাইল ফটো

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক ব্যক্তিত্বসহ দেশ-বিদেশের অনেকেই। এবার এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী।

আজ শনিবার রাতে এক ফেসবুক পোস্টে বলেন, “আমি তারুণ্যের পক্ষে, বিজয় তাদেরই হবে ইনশাআল্লাহ”।

এর আগে আরেক ফেসবুক পোস্টে এই ইসলামী চিন্তাবিদ বলেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়; তখন বলতেই হয়— শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, নিরপরাধ শিক্ষক-শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন। অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন।

পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর...
  • ১৭ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬