চট্টগ্রামে এবার বিএনপির তিন নেতার বাড়িতে হামলা

০৩ আগস্ট ২০২৪, ১০:১০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
বিএনপির তিন নেতা

বিএনপির তিন নেতা © সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মাহনগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে হামলার অভিযোগ উঠেছে। তবে কে বা কারা এ হামলায় জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত করা সম্ভব হয়নি। অন্যদিকে, এসব হামলার ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছেন বিএনপি নেতারা।

শনিবার (৩ আগস্ট) রাতে মেহেদি বাগ, বাদশা মিয়া সড়ক এবং পাঁচলাইশ থানা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন মেহেদিবাগ এলাকায়, ডা. শাহাদাতের বাসভবন বাদশা মিয়া সড়ক এবং এরশাদ উল্লাহর বাসভবন পাঁচলাইশ আবাসিক এলাকায়।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী বলেন, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। শাহাদাতের বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তাছাড়া আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এরশাদ উল্লাহর বাসায় ভাঙচুর করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা এডিসি তারেক আজিজ বলেন, বিএনপি নেতাদের বাসায় হামলার বিষয়টি আমিও শুনেছি। তবে নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টির খোঁজ নেওয়া হচ্ছে। 

এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা চালানো হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এসব হামলার ঘটনা ঘটে। 

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence