আবু সাঈদ হত্যাকাণ্ড: ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

০৩ আগস্ট ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
আবু সাঈদকে হত্যাকাণ্ড: ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

আবু সাঈদকে হত্যাকাণ্ড: ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩ জুলাই) তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রংপুরের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন। পুলিশের এসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে, আবু সাঈদের মৃত্যু বিক্ষোভকারীদের ছোড়া গুলি ও ইট-পাটকেলের আঘাতে হয়েছে বলে দাবি করে পুলিশ। মামলার এজাহারে এ তথ্য দিয়েছে তারা। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। তাতে কোনো পুলিশ সদস্যের দায় পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর এজন্য ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলছে তারা। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন মোতাবেক আবু সাঈদের মৃত্যুর সুরতাহাল হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এটা পেলে হয়তো মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়া শেষ হলেই পুরা বিষয়টি পরিষ্কার হবে।’ 

গত ১৬ জুলাই পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এর পর থেকেই নতুন মাত্রা পায় কোটাবিরোধী আন্দোলন। সন্ধ্যার পরপরই দুঃখ ও শোক প্রকাশ করে বিবৃতি দেয় বিশ্বিবদ্যালয় শিক্ষক সমিতি। 

পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর...
  • ১৭ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬